ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা (ডিহাইড্রেশন) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রবিবার (২০ জুলাই ২০২৫) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স খবরটি প্রকাশ করেছে।
🩺 নেতানিয়াহুর বর্তমান অবস্থা ও চিকিৎসা:
৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শনিবার (১৯ জুলাই) রাতের দিকে অসুস্থ বোধ করেন। এরপর জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হলে তার শরীরে অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা শনাক্ত হয়। বর্তমানে তাকে রক্তনালির (IV) মাধ্যমে তরল পদার্থ সরবরাহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী তিন দিন তিনি বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
🏥 নেতানিয়াহুর পূর্বের স্বাস্থ্য সমস্যা:
২০২৩ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বর মাসে তার মূত্রনালির সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে প্রোস্টেট অপসারণ করা হয়।
এসসি//



