◆মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান সংঘাতকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া।”
বৃহস্পতিবার (১৯ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ (KCNA) এক প্রতিবেদনে জানায়, ”ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে।”
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, “ইসরায়েলের এই পদক্ষেপ ইরানের সার্বভৌমত্বের অবৈধ লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।”
বিবৃতিতে আরও বলা হয়, “বিশ্ব আজ যে গুরুতর ও সংকটময় পরিস্থিতির মুখোমুখি, তা স্পষ্টভাবে প্রমাণ করে—মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য ক্যান্সারের মতো এক সত্তা। ইসরায়েল এখন বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বিনষ্টকারী প্রধান অপরাধী।”
উল্লেখ্য, ”গত ১৩ জুন ইসরায়েল তেহরানে একটি বড় ধরনের বিমান হামলা চালায়। এতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়। ওই হামলায় বিভিন্ন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন।”
▪পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলা চলেছে টানা ছয়দিন ধরে, এবং এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চয়তার দিকে যাচ্ছে।”
বিশ্লেষকদের মতে, ”উত্তর কোরিয়ার এ ধরনের বিবৃতি শুধু সমর্থনের বার্তাই নয়, বরং এটি পশ্চিমা সামরিক কৌশলের বিরুদ্ধেও এক ধরনের কূটনৈতিক হুঁশিয়ারি।”
এসসি//



