মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন ধাপ—ইরান সরাসরি আক্রমণ শুরু করেছে ইসরায়েলের উপর। স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে তেহরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং জেরুজালেমসহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
বিবিসি জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার একাধিক স্তর ভেদ করে গেছে। রাতের আকাশজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সক্রিয় রয়েছে ইসরায়েলের ‘আয়রন ডোম’ সিস্টেম, যা ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই প্রতিহত করতে চেষ্টা চালাচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং দেশের নাগরিকদের আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ মুহূর্তে জেরুজালেম ও তেল আবিবে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে।’
ইরান বলছে, এটি তাদের “বৈধ প্রতিরোধমূলক ব্যবস্থা” এবং “ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব”। তবে এ বিষয়ে ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।’
এসসি//



