শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকঈদের আগে দুবাইয়েও বেড়েছে সোনার দাম

ঈদের আগে দুবাইয়েও বেড়েছে সোনার দাম

ঈদুল আজহার আগে দুবাইয়ে সোনার বাজারে দেখা দিয়েছে মৃদু চাঙাভাব। বৃহস্পতিবার (৫ জুন) সকালেই বাজার খোলার পরপরই সব ধরনের সোনার দাম কিছুটা বেড়ে যায়।'

▪২৪ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, যা আগের দিনের ৪০৪.৫ দিরহামের তুলনায় বেশি। এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম–খালিজ টাইমস।’

'দুবাই জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য ক্যারেটের সোনার ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেট ৩৬০.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩০৯ দিরহাম প্রতি গ্রামে।'

▪বিশ্লেষকদের মতে, ‘বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার প্রতি আগ্রহ, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্ক ইস্যুর কারণে সোনার বাজারে শক্তিশালী প্রবণতা বজায় রয়েছে। তাদের ধারণা, মাঝারি ও দীর্ঘমেয়াদে সোনার দাম ৪০০ দিরহামের ওপরে থাকতে পারে।

ঈদুল আজহা উপলক্ষে ৬ থেকে ৮ জুন পর্যন্ত আমিরাতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিকে কেন্দ্র করে দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ীরা বিক্রির পরিমাণ বাড়ার আশা করছেন। প্রবাসী ও স্থানীয়দের ঈদের কেনাকাটায় সোনার প্রতি আগ্রহ বাড়বে বলেই তারা মনে করছেন।’

▪এদিকে বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম কিছুটা কমে ৩ হাজার ৩৬৭.৬২ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিনের তুলনায় ০.২২ শতাংশ কম। যুক্তরাষ্ট্রে শ্রমবাজার সম্পর্কিত তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা কাজ করছে।’

স্যাক্সো ব্যাংকের কমোডিটি কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, এপ্রিলের রেকর্ড উচ্চতা থেকে নেমে আসার পর সোনার বাজার আবার ঘুরে দাঁড়াচ্ছে। তিনি জানান, বর্তমানে ৩,৩২৫ ডলারে একটি শক্তিশালী সহায়ক রেখা তৈরি হয়েছে।

▪তার মতে, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভোক্তা ব্যয়ে ধীরগতির কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের নীতিতে নমনীয়তা আনতে পারে। এতে সোনার দাম ভবিষ্যতে ৪ হাজার ডলার ছুঁতেও পারে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য