শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকআমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব-জেলেনস্কি

আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব-জেলেনস্কি

আগামী বৃহস্পতিবার (১৫ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে তিনি সেখানে যাচ্ছেন, ইউক্রেনের সংবাদমাধ্যম ‘দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট’ জেলেনস্কির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

▪প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলেনস্কি বলেছেন, ‘প্রস্তাবটি টেবিলে রয়েছে। আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি, যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে।•

▪এরপর তিনি বলেন, ‘হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি এই বৃহস্পতিবার ১৫ মে তুরস্কে থাকব এবং আমি পুতিনের তুরস্কে থাকার আশা করছি।’

‘জেলেনস্কি বলেন, ‘আমি আশা করি এবার রাশিয়ানরা কেন পারছে না তার কারণ খুঁজবে না।’

‘ইউক্রেন ইতোমধ্যেই মার্কিন প্রস্তাবিত পূর্ণ ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। দেশটি ১১ মার্চ বলেছে যে রাশিয়াও যদি শর্তাবলিতে রাজি হয়, তবে কিয়েভ প্রস্তুত। তবে এখন পর্যন্ত মস্কো তা প্রত্যাখ্যান করেছে।’

•এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলেনস্কির প্রতি এই চাপ তৈরি করেন তিনি।”

▪পোস্টে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না। এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাতে রক্তবন্যার অবসানে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত।°

◆এর আগে পুতিনের সঙ্গে যেকোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকেই রাশিয়ার কাছে ৩০ দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি’।

এসসি//
সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য