শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকসৌদি আরবে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত অন্তত দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (৩ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সৌদি দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং বিদেশে প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেওয়ার দায়ে অভিযুক্ত হন তারা।’

বিবৃতিতে বলা হয়, ‘তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দেশের সংশ্লিষ্ট আদালত মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ জারি করে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

‘ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ১০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৩ জনই বিদেশি। এ ছাড়া ১০০ জনের মধ্যে ৫৯ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ ছিল।’

‘সৌদি আরবে হত্যা, সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানকে তীব্র নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। যদিও সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড অপরিহার্য এবং কেবল সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই তা কার্যকর করা হয়।’

‘এএফপির পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত বছর অন্তত ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়; যা ২০২৩ সালের ১৭০ জনের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ২০২২ সালের ১৯৬ জনের চেয়ে অনেক বেশি। সে বছর একদিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।°

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য