শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকসৌদি পেল ভয়ংকর এআইএম-১২০,যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্র চুক্তি

সৌদি পেল ভয়ংকর এআইএম-১২০,যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্র চুক্তি

◆মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ‘এআইএম–১২০’ ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।°

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এ অস্ত্রচুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরব ১ হাজারটি মধ্যপাল্লার ‘এআইএম–১২০’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাবে, যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম।’

‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩-১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এটি দ্বিতীয় মেয়াদে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।’

সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র’।

সূত্র: এএফপি

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য