➡ইরানের বন্দর আব্বাস শহরের বন্দরে বিস্ফোরণের পর দেশটিতে জরুরি সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’
রোববার (২৭ এপ্রিল) রাশিয়ার জরুরি সহায়তা বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।’
ক্রেমলিন জানায়, ‘বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে পুতিন ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা জানিয়েছেন তিনি।’
‘রাশিয়ার জরুরি সহায়তা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সহায়তার জন্য একটি বেরিভ বি-২০০ অ্যাম্ফিবিয়াস বিমান এবং একটি ইলিউশিন ইল-৭৬ সামরিক পরিবহন বিমান পাঠানো হবে। এর মধ্যে বেরিভ বি-২০০ বিশেষ করে অগ্নিনির্বাপণে ব্যবহৃত হয়।’
‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য তৈরি কঠিন জ্বালানির একটি চালানের পরিচালনাগত ভুলের কারণে এই আগুন লেগেছে বলে জানিয়েছে অ্যামব্রে ইন্টেলিজেন্স।’
‘ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইরানের সবচেয়ে বড় বন্দর বন্দর আব্বাসে রাসায়নিক উপকরণের বিস্ফোরণ থেকে সৃষ্ট বিশাল বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং ১০০০ জনের বেশি আহত হয়েছেন।’
এসসি//



