➡ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজি বাণিজ্যিক বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।এছাড়া আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ।’
হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী ভবনের জানালা ও ছাদ উড়ে গেছে।’
বিস্ফোরণের ভয়াবহতা-
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়:
- ◆আগুনের বিশাল লেলিহান শিখা।
- ◆বিস্ফোরণস্থল থেকে মানুষজন পালাচ্ছে।
- ◆ধ্বংসস্তূপের নিচে পড়া আহত মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।

হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।’
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে বন্দরের পার্শ্ববর্তী অনেক ভবনের জানালা এবং ছাদ উড়ে গেছে। এছাড়া বন্দরের আশপাশে রাখা অনেক গাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় বাসিন্দারা ৫০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জন নিখোঁজ রয়েছেন।’
এই ঘটনার ভিডিওতে দেখা যায়, তীব্র বিস্ফোরণের পর সেখানে আগুনে লেলিহান শিখা উড়ছে। বিস্ফোরণস্থল থেকে লোকজনকে জীবন বাঁচাতে পালিয়ে যেতে দেখা যায়। এ সময় বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির অবিশষ্টাংশের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।’
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
তিনি সরকারি তদন্তের ঘোষণা দিয়েছেন এবং তদন্তের দায়িত্বে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই এলাকায় পাঠিয়েছেন।’
এসসি//



