শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
তথ্য-প্রযুক্তিশর্টস ভিডিও নির্মাতাদের জন্য বড় সুখবর দিলো ইউটিউব

শর্টস ভিডিও নির্মাতাদের জন্য বড় সুখবর দিলো ইউটিউব

শর্টস ভিডিও নির্মাতাদের জন্য বড় সুখবর দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।ক্রিয়েটরদের সহজেই ভিডিও সম্পাদনার সুযোগ দেয়ার জন্য নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।

সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদন থেকে জানা গেছে, শর্টস এডিটরে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে।নতুন সুবিধার আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটর দিয়ে ক্রিয়েটররা সহজেই তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী অটোমেটিক্যালি গান, সুর কিংবা মেসেজ যুক্ত করতে পারবেন।”

এছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ক্রিয়েটররা তাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী ছবি ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সহায়তায় কাস্টম স্টিকার তৈরি করতে পারবেন।”

এসব টুলগুলো চালু করা হলে ক্রিয়েটররা অল্প সময়ের মধ্যেই ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন এবং তা পোস্ট করতে পারবেন। কিন্তু টুলগুলো ঠিক কবে নাগাদ চালু করা হবে, এ ব্যাপারে নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টুলগুলো পর্যায়ক্রমে শিগগিরই হয়তো উন্মুক্ত করা হবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য