শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
তথ্য-প্রযুক্তিইন্টারনেট ব্যবহারকারীদের যে সুখবর দিল আইএসপিএবি

ইন্টারনেট ব্যবহারকারীদের যে সুখবর দিল আইএসপিএবি

➡ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংস্থাটি ঘোষণা দিয়েছে, এখন থেকে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়া হবে।’

শনিবার (১৯ এপ্রিল) ‘রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি ইমদাদুল হক এই কথা বলেন। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) এ অনুষ্ঠান আয়োজন করে।’

ইমদাদুল হক বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে এবং ভবিষ্যতের ইন্টারনেট ব্যবহারের সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বনিম্ন ব্রডব্যান্ড স্পিড ২০ এমবিপিএস হওয়া উচিত। এর জন্য যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত।’

সরকারের তরফে কিছু নীতি সহায়তা পেলে অচিরেই ৫০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট সেবা দেওয়ার আশ্বাস দেন তিনি।’

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য