রাজধানীর বনানী থানার ৫ নম্বর রোডের একটি বাসা থেকে মাসুদ দ্বীপ (৪০) নামে সাবেক এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।''
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতেই মরদেহ উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।‘
ঘটনাটি নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান। তিনি বলেন, রাত দেড়টার দিকে আমরা খবর পাই এবং বনানীর ৫ নম্বর রোডের এফ ব্লকের ৯৮ নম্বর বাসায় যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন মাসুদ দ্বীপ। এরপর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ দ্বীপ একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট সেকশনে চাকরি করতেন। ২০২৪ সালে তার চাকরি চলে যাওয়ার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। একই সঙ্গে তার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।’
এসআই তারেক হাসান জানান, চাকরি হারানো, সংসার ভেঙে যাওয়া, আর্থিক সংকট ও একাকীত্ব— এসব কারণেই মাসুদ দ্বীপ দীর্ঘদিন হতাশায় ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব মানসিক চাপ থেকে তিনি সবার অগোচরে গলায় ফাঁস দেন।’
এসসি//



