শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাকদমতলীতে দেয়াল ধসে শিক্ষক মুস্তাফিজুর রহমানের মৃত্যু

কদমতলীতে দেয়াল ধসে শিক্ষক মুস্তাফিজুর রহমানের মৃত্যু

রাজধানীর কদমতলীতে দেয়াল চাপা পড়ে মুস্তাফিজুর রহমান (৩০) নামে এক হাই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত মুস্তাফিজুর রহমান জুরাইন মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুস্তাফিজুর রহমানের বাড়ি ভোলা জেলার গলাচিপা থানায়। তিনি রাজধানীর কদমতলী থানা এলাকায় বসবাস করতেন।

নিহতের ভাতিজা শরীয়তুল্লাহ জানান, বিকেলে মুরাদনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পাশের একটি দেয়াল হঠাৎ ভেঙে তার চাচার ওপর চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে কীভাবে দেয়ালটি ধসে পড়ে সেই বিষয়ে তিনি বিস্তারিত বলতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “কদমতলী এলাকা থেকে দেয়াল চাপা পড়া অবস্থায় এক শিক্ষককে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।”

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত দেয়ালটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য