শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনানারায়ণগঞ্জে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে বিইউপির শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে বিইউপির শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুরে ফার্ম হাউসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বর্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত বর্ষ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা শেখ মঞ্জুর বারির ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’

বর্ষের বন্ধু বর্ণিল সপ্তসি জানান, সকালে তারা কয়েকজন মিলে ঘুরতে যান নারায়ণগঞ্জের একটি ফার্ম হাউসে। দুপুরের দিকে সাঁতার কাটতে গেলে বর্ষ পানিতে ডুবে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এই ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য