শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাবাবার চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তপালের

বাবার চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তপালের

রাজধানীর পল্টন থানাধীন বঙ্গভবনের মোড়ে ট্রাকচাপায় প্রান্তপাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রান্তপালের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামে। সে উজ্জল পালের ছেলে।

প্রান্তপালের বাবা উজ্জল পাল জানান, “রাতে ঝালমুড়ি বিক্রি শেষে আমি ও আমার ছেলে সাইকেলে বাসায় ফিরছিলাম। বঙ্গভবনের মোড় পার হওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমরা সাইকেল থেকে ছিটকে পড়ি। আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেচে নাই”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পল্টন থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য