শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাবাবা প্রবাসে,মায়ের সামান্য বকুনি—চিরতরে চলে গেল স্কুল ছাত্রী রাফা

বাবা প্রবাসে,মায়ের সামান্য বকুনি—চিরতরে চলে গেল স্কুল ছাত্রী রাফা

রাজধানীর বনানী থানার মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় চতুর্থ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী তাজনীন রাফা (১৫)। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।”

তাজনীন বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে মহাখালীর গ/১৮৯ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করত। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বলিয়া গ্রামে।”

আহত অবস্থায় রাফাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

রাফার মা নুপুর জানান, “কয়েকদিন আগে তার ক্লাস পরীক্ষা হয়েছিল। একটি বিষয়ে কম নম্বর পাওয়ায় আমি একটু বকা দিয়েছিলাম। সে খুবই সেনসিটিভ ছিল। পড়াশোনায় বরাবরই ভালো ছিল। একমাত্র মেয়ে, ওর জন্যই বেঁচে ছিলাম। কিন্তু কখনো ভাবিনি এত বড় অভিমান করবে…।”

তিনি আরও বলেন, “এক মুহূর্তে সবার অগোচরে বারান্দা দিয়ে নিচে লাফ দেয়। আমরাও কিছু বুঝে উঠতে পারিনি।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”

এই ঘটনায় তাজনীন রাফার সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য