শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাহাতিরঝিলে প্রেমিকের সাথে অভিমান: গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

হাতিরঝিলে প্রেমিকের সাথে অভিমান: গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাতিঝিল থানাধীন মালিবাগ চৌধুরী পাড়ার একটি বাসায় প্রেমিকের সাথে অভিমান করে মো:রাগিব নূর নোহান(২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে বিয়াম মডেল স্কুলের এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।”

”শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৯ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত নোহান বরিশালের বানারীপাড়া উপজেলার কাউনখালি গ্রামের মেহেবুর রহমানের ছেলে। বর্তমানে মালিবাগের বাসায় ভাড়া থাকতো।”

নিহতের মামা মোঃ সেলিম জানান, ”আমার ভাগ্নে মালিবাগ চৌধুরীপাড়ার নয়াচড়ার একটি বাসার সাততলায় পরিবারের সাথে ভাড়া থাকতো। সে রিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। পারিবারিকভাবে আমরা যতটুক জানতে পেরেছি একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। আজ সকালের দিকে ওই মেয়ের উপর অভিমান করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে পরে আমার ভাগ্নে।পরে বিষয়টি আমরা জানতে পেরে অচেতন অবস্থায় দ্রুত  ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাগ্নে আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

এসসি//এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য