শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাযাত্রাবাড়ীতে পোষা বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

যাত্রাবাড়ীতে পোষা বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে দশতলার ছাদ থেকে নিচে পড়ে আদিব আদনান (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার একটি ভবনের ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।”

আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে পরিবারের সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানায়।”

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় আদিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আদিবের বড় ভাই রেদোয়ান জানান,
“সন্ধ্যার দিকে পোষা বিড়ালটি ছাদে উঠে গেলে আদিব সেটা ধরতে উপরে যায়। অসাবধানতাবশত দশতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। তখন আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, “শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরাও থানায় গেছেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য