রাজধানীর রমনা থানার ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সামনে সময় টিভির প্রাইভেটকারের ধাক্কায় আহত তাজুল ইসলাম(৪৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি বাইং হাউসে চাকরি করতেন। এই ঘটনায় ওই গাড়ির চালক অহিদ(৪৬) এবং গাড়িটিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৬ জুন) বিকালের দিকে এই ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।”
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি বলেন, ”বিকালে ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বেসরকারি টেলিভিশন সময় টিভির প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তাজুল ইসলাম। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। এই ঘটনায় ওই গাড়িচালক অহিদ এবং গাড়িটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, নিহত তাজুল ইসলাম উত্তরার পাঁচ নম্বর সেক্টরে থাকতেন। তিনি একটি বাইং হাউজের চাকরি করতেন বলে জানা গেছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।”
এসসি//এসএএ//



