‘রাজধানী ডেমরার বক্সনগরের রানী নগর হাজী রোড এলাকার একটি বাসার দুই তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে রুমি আক্তার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হাজী রহমতউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।‘
‘সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে মৃত ঘোষণা করে।”
মৃত শিক্ষার্থী রুমি ডেমরা বক্সনগর রানী নগর হাজী রোড এলাকার মোঃ রুবেল মিয়ার মেয়ে ছিলো।সে বাবা-মায়ের একমাত্র মেয়ে ছিল।’
নিহতের মামা মোঃ আরিফ জানান, ”আমার বোনের একমাত্র মেয়ে ছিল রুমি আক্তার। তার বাবা নেশায় আসক্ত হওয়ায় বেশ কিছুদিন আগেই তার মায়ের সাথে ডিভোর্স হয়। রুমি আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর থেকে আমাদের বাসায় থেকেই লেখাপড়া করত রুমি। আজ সন্ধ্যার পর ছাদের ট্যাংকিতে ঠিকমতো পানি পড়ছে কিনা তা দেখতে গেলে পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রুমি।আমরা প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাগ্নি আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, ”মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
এসসি//এসএএ//



