◆রাজধানীর যাত্রাবাড়ীর ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
▪সোমবার(৩ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে মারা যান ওই ব্যক্তিটি।’
▪মৃত খোকন শেখ জামালপুর সদরের মুরাদাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ছিল।’
▪যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাজিব হোসেন জানান, গত রাতের দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ঢালে সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ওই বৃদ্ধ ব্যক্তিটি গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
এসএএ//



