◆ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ের আব্দুল্লাহপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিলা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি শ্যামলীতে একটি কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করতেন।'
শুক্রবার(২৪ মে) দুপুরের দিকে ফরিদপুর থেকে একটি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
▪মৃত শাকিলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাক্কুরা গ্রামের বাসার শেখের মেয়ে। বর্তমানে স্বামীর সাথে শ্যামলী এলাকায় ভাড়া থাকতেন।’
▪নিহত শাকিরার বড় ভাই নাজমুল জানান,
আমার ছোট বোন শ্যামলী আদাবরে সুইট বার্ড কিন্টার গার্ডেন নামে একটি স্কুলে শিক্ষকতা করতেন। তার স্বামী একটি এনজিওতে চাকরি করেন। সামনে বিসিএস পরীক্ষার্থী ছিল।গত শুক্রবার ফরিদপুরে স্থানীয় স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মী হিসেবে নিয়োগ পরীক্ষা শেষে দুপুরের দিকে স্বামীর মোটরসাইকেলের পিছনে বসে ঢাকার শ্যামলীর বাসায় ফিরছিল আমার বোন। এ সময় ঢাকা মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুরে তার স্বামীর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পাশের রোড ডিভাইডারে লেগে গুরুতর আহত হয়। এ ঘটনায় তার স্বামীও কিছুটা আহত হন।পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’
▪ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”
এসসি//



