শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাভাটারায় এইচএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ভাটারায় এইচএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর ভাটারা কুড়িল এলাকার একটি বাসায় গলায় ওড়না ফাঁস দিয়ে জোবায়ের হক আরহাম (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। সে হুইলস লিটিল স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসির পরীক্ষার্থী ছিলো।

▪শুক্রবার(২৩ মে) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।’

▪মৃত জুবায়ের কুমিল্লার তিতাস উপজেলার শোলা ধলন্দি গ্রামের মনিরুল হকের ছেলে। বর্তমানে কুড়িল এলাকায় মামার বাসায় থেকে লেখাপড়া করত।দুই ভাই এক বোনের মধ্যে এসেছিল সবার বড়।;

▪দুপুরের দিকে ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, গতরাতে খবর পেয়ে কুর্মীটোলা জেনারেল হাসপাতালের মর্গের ট্রলির উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।;

▪তিনি আরও জানান, ”আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি গতকাল সন্ধ্যায় মৃত জুবায়েরকে বাসায় রেখে তার নানী এবং মামি ঔষধ আনার জন্য বাইরে যায়। কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে দেখে ঘরের দরজা বন্ধ। এরপর তারা জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে জুবায়ের ড্রইং রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। কিন্তু কেন বা কি কারণে সে এ কাজটি করেছে তা পরিবারের কেউ জানাতে পারেনি। তাই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য