◆রাজধানীর উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কে এম মনসুর আলী(৪০) নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে।সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন।''
▪রবিবার(১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।’
▪মনসুর আলী পল্লবীর বাইসারটেক ২৫/২ বাসায় থাকতো।তিনি দুই সন্তানের জনক ছিলেন।তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন।”
▪বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপরিদর্শক এস আই মোহাম্মদ আলী জানান,গতকাল রাতে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতরত অবস্থাতাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
▪তিনি আরও জানান,তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম আউটসাইড ক্যাডেট এসআই পদে যোগদান করেন।”
এসসি//এসএএ//



