শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাযাত্রাবাড়ীতে নাগরিক পরিবহনের ধাক্কায় রিক্সাচালক নিহত

যাত্রাবাড়ীতে নাগরিক পরিবহনের ধাক্কায় রিক্সাচালক নিহত

রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাবাড়ি এলাকায় নাগরিক পরিবহনের ধাক্কায় দুলাল মিয়া(৪০)নামে এক রিকশা চালক নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক চালক ও বাসটিকে জব্দ করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার(১৩ মে) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক রফিকুল ইসলাম ভূঁইয়া।তিনি বলেন, সকালের দিকে রিক্সা চালিয়ে দুলাল মিয়া কোনাপাড়া দিয়ে ডেমরা রোডে যাওয়ার সময় নাগরিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা যান তিনি।পরে আমরা মরদেহ উদ্ধার করে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় ঘাতক বাস চালক ও বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকায়। সে ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ছিল।বর্তমানে সে যাত্রাবাড়ী থানার শনিআখড়া এলাকায় থাকতো।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য