শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনামো:পুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ:নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ-৩

মো:পুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ:নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ-৩

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।’

বুধবার(৭ মে) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।দগ্ধরা হলেন- ফাতেমা(৪০), তার মেয়ে সাদিয়া(২০) এবং সাদিয়ার এগারো মাস বয়সী মেয়ে শিশু ইসরাত।’

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান। তিনি জানান, ভোর রাতের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু দগ্ধ অবস্থায় জরুরি বিভাগ এসেছে। এদের মধ্যে ফাতেমার শরীরের ৭ শতাংশ,সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরী বিভাগের তাদের তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।’

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আজ ভোরের দিকে আমার বোন ফাতেমা তার মেয়ে সাদিয়া এবং সাদিয়ার এগারো মাস বয়সী শিশুকে নিয়ে ঘুমিয়েছিল। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছিল হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় তাদের উপরে আগুন এসে পড়ে এতে তারা তিনজন দগ্ধ হয়। ওই সময় তারা রান্না করছিল না। কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলো সে বিষয়টি আমরা বলতে পারি না।’

তিনি আরো জানান, আমার বোনের স্বামী কিডনি নষ্ট হয়ে মারা যায়। আমার বোন গ্রীনরোডে একটি হাসপাতালে আয়ার কাজ করে। মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে একটি ভবনের নিচতলায় ভাড়া থাকে তারা।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য