শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাআফতাব নগরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

আফতাব নগরে অটোরিক্সার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর আফতাব নগরে পাসপোর্ট অফিস থেকে ফেরার পথে অটো রিক্সার চাকায় গলায় ওড়না পেচিয়ে আজরাত সাদিয়া(২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে)দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়।সে ওই এলাকায় মোঃ আব্দুল কাইয়ুমের মেয়ে ছিল। বর্তমানে সবুজবাগ থানার বাসাবো বউবাজার এলাকায় স্বামী ত্বকী তাহমিদ সাথে থাকতো।’

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমি ও আমার বোন আফতাব নগরে পাসপোর্ট অফিসের কাজ শেষে অটো রিক্সায় করে ফিরছিলাম। আমরা আমার মেজো বোনের বাসা কালাচাঁদপুরে যাওয়ার জন্য আফতাবনগরের গেটে নামবো এবং সেখান থেকে বাসে করে কালাচাঁদপুর। আফতাব নগরে গেটে নামার আগেই আমার বোনের ওড়না অটো রিক্সার চাকায় পেচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আজকের চিকিৎসক জানায় আমার বোন আর বেঁচে নেই।’

সে আরও জানায়, আমার বোনজামাই ত্বকী তাহমেদ ওয়ালটনে চাকরি করে। সে তার স্বামীর সাথে সবুজবাগ বাসাবো বউবাজার এলাকায় থাকে। এক বছর আগে তাদের বিয়ে হয়। তাদের কোন সন্তান নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য