শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাগাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ:বাঁচানো গেল না দগ্ধ শিশু আয়ানকে

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ:বাঁচানো গেল না দগ্ধ শিশু আয়ানকে

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ এক বছরের শিশু আয়নের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।’

শনিবার (৩ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।’

বিষয়টি নিশ্চিত জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান। তিনি বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।আজ সকালে এক বছরের শিশু আয়ান চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে মারা যায়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ৫ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, ‘এর আগে সোমবার(২৮ এপ্রিল) সকাল সোয়া ৯ টার দিকে সিমা আক্তার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মঙ্গলবার (২৯ এপ্রিল)সকালের দিকে নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে এইচডডিইউতে মারা যান।এছাড়া পারভীনের শরীরের ৩২ শতাংশ ও তানজিলার শরীরের ৯০ শতাংশ এইচডিইউতে চিকিৎসা চলছে।’

উল্লেখ্য,রবিবার(২৭ এপ্রিল) গাজীপুরের জয়দেবপুরে সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।রবিবার রাত পৌনে এগারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।দগ্ধরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা (১০)।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য