◆রাজধানীর কাওরান বাজার ওয়াসা ভবনের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শাহ্ আলম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।’
শুক্রবার (০২ মে) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করে।’
তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা পথচারী মোঃনাঈম জানান,নিহত বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি আরও জানান, কি গাড়িতে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গেছে সেটা বলতে পারছি না।আমরা আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা ঐ ব্যক্তির কাছে আমরা জানতে পারি অজ্ঞাত কোন একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের কাছে ভোটার আইডি কার্ড থাকাতে তার নাম পরিচয় পাওয়া গেছে বলেও জানান তিনি।’
এসএএ//



