শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাপ্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

◆রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে সড়ক দূর্ঘটনায় মোঃ হানিফ মিয়া (৫৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।’

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ’।

হানিফ কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন। তিনি এক মেয়ের জনক ছিলেন।’

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান,গতরাতে খবর পেয়ে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে রাস্তা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি ভ্যানগাড়ির পিছনে বসা ছিলেন ওই ব্যক্তিটি। তখন দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ভ্যানগাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই ব্যক্তি। তখন আরেকটি দ্রুতগতির ট্রাক তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তিনি আরো জানান নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ওই ব্যক্তিটি গার্মেন্টসের শ্রমিক ছিলেন। গতকাল ছুটির দিন থাকায় রিক্সা ভ্যানে বাসা বাড়ির মালপত্র আনা নেয়ার লেবার হিসেবে কাজ করে বাসায় ফিরছিলেন তখন এই ঘটনাটি ঘটে।

এসআই আরও জানান,আমরা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িগুলোকে সনাক্তের চেষ্টা করছি।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য