জনগণের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ ও বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে ১০টি কার্ডিয়াক স্টেন্ট (হার্টের রিং)–এর নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ (৪ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত ১০টি স্টেন্টের দাম বড় অঙ্কে কমানো হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, পরিবহন খরচ এবং যুক্তিসঙ্গত মুনাফা হিসাব করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
📉 কমে যাওয়া উল্লেখযোগ্য কিছু স্টেন্টের দাম:
রিসলুট অনিক্স (মেডট্রনিক)
🔸 আগে: ১,৪০,৫০০ টাকা → এখন: ৯০,০০০ টাকা
সিনার্জি এক্সআইডি (বোস্টন)
🔸 আগে: ১,৮৮,০০০ টাকা → এখন: ১,০০,০০০ টাকা
প্রমাস এলিট (বোস্টন)
🔸 আগে: ৭৯,০০০ টাকা → এখন: ৭২,০০০ টাকা
জিয়ান্স প্রাইম (অ্যাবট)
🔸 আগে: ৬৬,৬০০ টাকা → এখন: ৫০,০০০ টাকা
অনিক্স ট্রুকর (মেডট্রনিক)
🔸 আগে: ৭২,৫০০ টাকা → এখন: ৫০,০০০ টাকা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভারতের বাজারে এসব স্টেন্টের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় বাংলাদেশেও সাধারণ রোগীদের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভারতের বাজারে এসব স্টেন্টের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় বাংলাদেশেও সাধারণ রোগীদের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া বোস্টন ও অ্যাবট কোম্পানির আরও কয়েকটি মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই মূল্যতালিকা ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং কোনো হাসপাতাল স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি আদায় করতে পারবে না।
একইসঙ্গে, অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয় তা নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়।”
এসসি//



