শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
বিনোদনছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা আর নেই

ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা আর নেই

ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) রাজনীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী।

”গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সেসময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা।’

তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় তখন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে (রাত ৭টা ৫৭ মিনিটে) লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পারি জমান তানিন।’

”তার মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। তানিনের শেষ সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন নাটক ও চলচ্চিত্র শিল্পীদের অনেকেই।’

তানিন সুবহা এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমায় জায়গা করে নেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

▪এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন। পাশাপাশি ‘তানিন’স বিউটি পার্লার’ নামে একটি সৌন্দর্যচর্চা কেন্দ্রও চালাতেন।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য