◆ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিম নতুন করে প্রেমে জড়িয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে রোমান্টিক ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার নতুন প্রেমিক মিডিয়ার বাইরের একজন এবং খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।'
২০১২ সালে অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। বিয়ের এক বছরের মাথায় তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান আরশ হোসেন।’
কিন্তু ২০১৮ সালের শুরুতে মিম যখন বিনোদন অঙ্গনে কাজ শুরু করতে চান, তখন থেকেই দু’জনের মধ্যে দূরত্ব বাড়ে। দাম্পত্য কলহের জেরে ২০১৯ সালে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্স করেন।’
নতুন সম্পর্কে মারিয়া মিম
▪সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মারিয়া বলেন, “হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব।”
তিনি স্পষ্ট জানান, প্রাক্তন স্বামী সিদ্দিকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। “সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি এখন আমার জন্য একজন পরপুরুষ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।” বলেন মিম।

লিগ্যাল নোটিশ নিয়ে মারিয়ার ক্ষোভ
▪সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ টুর্নামেন্ট ঘিরে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, ইভেন্টটির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ভিডিও ছড়ানো হয়েছে।
▪লিগ্যাল নোটিশপ্রাপ্তদের তালিকায় মারিয়া মিমের নামও রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিম বলেন, “এই আইনজীবী ভাইরাল হওয়ার জন্যই আমাদের নাম জড়িয়েছেন। আমার নামে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।”
▪তিনি আরও বলেন, “উল্টো আমি ওই আইনজীবীর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি। এভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মানুষের সম্মান নষ্ট করা যায় না।”
এসসি//



