শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসডাকসু নির্বাচন: উত্তেজনা কমাতে বিএনপি-জামায়াতের সঙ্গে সরকারের ফোনালাপ

ডাকসু নির্বাচন: উত্তেজনা কমাতে বিএনপি-জামায়াতের সঙ্গে সরকারের ফোনালাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ঘিরে উত্তেজনা নিরসনে সরাসরি মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে তারা কথা বলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পর বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শাহবাগ, নিউমার্কেট ও প্রেস ক্লাব এলাকায়। এ সময় বিএনপি, জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান নেন। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।’

উত্তেজনা নিরসনে সরকারের উদ্যোগ

রাজনৈতিক সূত্র জানিয়েছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ফোনে কথা বলেন বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে। এছাড়া সরকারের বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীও নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, বহিরাগতরা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

বিএনপি ও জামায়াতের প্রতিক্রিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, “আইন উপদেষ্টা এবং আরও কয়েকজন ফোন করেছিলেন। তারা উত্তেজনা এড়াতে পরামর্শ দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি, সংঘাতের আশঙ্কা নেই। নেতাকর্মীদেরও এ বার্তা দেওয়া হয়েছে।”

জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, সংঘর্ষে তারা জড়াবে না এবং বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে না। তবে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আশপাশে অবস্থান করবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের দিন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও প্রেস ক্লাব, শাহবাগ ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য