শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসঢাবিতে শুধু বাম রাজনীতি,উমামা ফাতেমার দরখাস্ত ভাইরাল

ঢাবিতে শুধু বাম রাজনীতি,উমামা ফাতেমার দরখাস্ত ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্রসংগঠন ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দরখাস্ত দিয়েছেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্যসচিব উমামা ফাতেমা।

শুক্রবার (৮ আগস্ট) কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর এই আবেদন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।’

দরখাস্তে উমামা উল্লেখ করেন, ২০২৪ সালের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সুফিয়া কামাল হলে সব ধরনের রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাগছাস) নিষিদ্ধ করার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। তার দাবি, গত এক বছরে এই চুক্তি বহাল থাকলেও সম্প্রতি ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে, যা ওই চুক্তি ভঙ্গের শামিল।’

তিনি চারটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানালেও বামপন্থি সংগঠনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই অবস্থান নিয়ে সমালোচনা করেছেন অনেকে। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব ফেসবুকে লিখেছেন, “উমামা ফাতেমা বাম রাজনীতি ছাড়া অন্য সব রাজনীতি চান না—এটা কেমন হিপোক্রেসি!”

এদিকে শুক্রবার রাতে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাবির বিভিন্ন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১২টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বিক্ষোভে বেরিয়ে আসেন। পরে সব হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উপাচার্যের বাসভবনের সামনে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন।

রাতেই উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঘোষণা দেন, ২০২৪ সালের ১৭ জুলাই প্রভোস্টদের সিদ্ধান্ত বহাল থাকবে এবং হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য