শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসবামপন্থীদের আপত্তির পর নিজামী-সাঈদী-সাকার ছবি সরাল ঢাবি প্রশাসন

বামপন্থীদের আপত্তির পর নিজামী-সাঈদী-সাকার ছবি সরাল ঢাবি প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ছবি টাঙানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিতে এই ঘটনা ঘটে। তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিবির এই প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে নিজামী, মুজাহিদ ও গোলাম আযমসহ যুদ্ধাপরাধীদের ছবি থাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলো তীব্র আপত্তি জানায়। তারা টিএসসির সামনে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে, ফলে মুহূর্তেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,“বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অভিযোগ করলে আমরা শিবিরের সদস্যদের ডেকে ছবি সরিয়ে ফেলতে বলি। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”

ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, তারা ৩ দিনব্যাপী “ইতিহাস সচেতনতা ও রাজনৈতিক সচেতনতা” বৃদ্ধির লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে। তবে বিতর্কিত ব্যক্তিদের ছবি ব্যবহার করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রে চলে আসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হলেও, শিক্ষার্থী মহলে প্রশ্ন উঠেছে—প্রদর্শনীর বিষয়বস্তু অনুমোদন ছাড়াই কীভাবে আয়োজন সম্ভব হলো?
বিশ্লেষকদের মতে, এমন ঘটনায় ক্যাম্পাসে বিভাজন ও উত্তেজনা বাড়তে পারে, যদি প্রশাসন ভবিষ্যতে আরও কঠোর না হয়।

এসসি//


সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য