শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসঢাবির আইবিএ ক্যান্টিনে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

ঢাবির আইবিএ ক্যান্টিনে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবনের ক্যান্টিন সংস্কার কাজ চলাকালে দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।”

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুলাই) দুপুর তিনটার দিকে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিহত দানী ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়ানগর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার পরিবারে দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে।

নিহতের শ্যালক শহিদুল ইসলাম জানান, “আমি আগে থেকেই আইবিএ ক্যান্টিনে সংস্কার কাজে যুক্ত আছি। আজ প্রথম দিন আমার দুলাভাইকে কাজে নিয়ে আসি। একটি পুরোনো দেয়াল ভাঙার সময় হঠাৎ সেটি ধসে পড়ে এবং তিনি চাপা পড়েন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও জানান, ”নিহত দানী ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজ করতেন।

এদিকে, ঘটনার পর প্রকৌশলী মালেককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।”

এই দুর্ঘটনা কেবল শ্রমিক নিরাপত্তা নিয়ে নয়, উন্নয়ন কাজের সময় সঠিক তদারকি ও দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

এসসি//ঢাবি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য