শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগ দেবে সরকার--শিক্ষা উপদেষ্টা

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগ দেবে সরকার–শিক্ষা উপদেষ্টা

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।'

বুধবার (৪ জুন) সচিবালয়ে ২০২৫ সালের আসন্ন এইচএসসি পরীক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, “উপাচার্য নিয়োগে অতীতে কিছু অসঙ্গতি ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ছিল। আমরা একটি বোর্ড গঠন করেছি, যারা উপযুক্ত ব্যক্তিদের যাচাই-বাছাই করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে। এভাবেই গড়ে তোলা হবে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ রূপান্তরের পথে রয়েছে। প্রযুক্তিকে শিক্ষায় কার্যকরভাবে ব্যবহার করতে হবে যেন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও মানসম্পন্ন শিক্ষা ও ভালো শিক্ষক সুবিধা পায়।”

এ সময় শিক্ষা উপদেষ্টা জানান, আগামী জুলাই থেকে কলেজ পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি প্রক্রিয়া চালু করা হবে। বদলির এই প্রক্রিয়া হবে তথ্যভিত্তিক ও স্বচ্ছ, যাতে অনিয়মের সুযোগ না থাকে।

পাঠ্যবইয়ের ভুল নিয়ে তিনি বলেন, “সরকার সতর্ক অবস্থানে রয়েছে। আমরা চাই না সামান্য ভুল নিয়েও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে। তাই নির্ভুল পাঠ্যবই তৈরির জন্য কাজ করছি।”

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. আবরার জানান, “চামড়া, ওষুধ, সিরামিকসহ বিভিন্ন শিল্পে দক্ষ জনশক্তি গড়তে সংশ্লিষ্ট শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বাস্তবমুখী কারিগরি শিক্ষা পরিকল্পনা নেওয়া হচ্ছে। নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্যও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।”

সভায় শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত করে। এজন্য শিক্ষক-কেন্দ্রিক বিনিয়োগপ্রযুক্তিনির্ভর শিক্ষা কাঠামো গড়ার ওপর জোর দেওয়া হচ্ছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য