➡দেশে শিল্প গ্যাসের দাম ৩৩% বাড়ানো হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) এক আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলোটরি কমিশন (বিইআরসি)।”
আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে বিইআরসি কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।’
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ‘শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।ক্যাপটিভে গ্যাসের দাম ৩১.৭৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়েছে।’
তিনি জানান, ‘নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলমান এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।”
উল্লেখ্য, শিল্পে গ্যাসের দাম বাড়াতে গত ফেব্রুয়ারিতে গণশুনানি করেছিল বিইআরসি।”
এসসি//



