⏲দেশের বাজারে ফের সোনার দাম বেড়েছে।এতে করে রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এই সোনা। এই দফায় প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ১৮৭ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। দেশের বাজারে এটি ই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।যা এতোদিন ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।’
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।’

এর আগে গত ৮ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৪৮ টাকা কমানোর কথা জানিয়েছিল বাজুস। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম দাঁড়ায় ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। গত ২৯ মার্চ সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায় উঠেছিল। এত দিন দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
‘বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে গতকাল শুক্রবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা।’
এসসি//



