শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অর্থনীতিচার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনার দাম

চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনার দাম

টানা চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনার দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম কমেছে ১ হাজার ২৪৮ টাকা।

▪মঙ্গলবার (৮ এপ্রিল) ‘রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।’

‘এতদিন দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।’

‘এদিকে নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’

▪প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৭ বার সোনার দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। এদিকে ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা এ পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য