বাংলাদেশের বাজারে আবারো সোনার দাম বেড়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। নতুন দামের ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনার নতুন দাম (প্রতি ভরি)
- ২২ ক্যারেট সোনা: ১,৮৮৯ টাকা বৃদ্ধি পেয়ে ১,৯১,১৯৬ টাকা
- ২১ ক্যারেট সোনা: ১,৭৯৬ টাকা বৃদ্ধি পেয়ে ১,৮২,৪৯৫ টাকা
- ১৮ ক্যারেট সোনা: ১,৫৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১,৫৬,৪২৬ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: ১,৩১৮ টাকা বৃদ্ধি পেয়ে ১,২৯,৭৯৭ টাকা
অপরিবর্তিত রুপার নাম
সোনার দামে এই বড় ধরনের বৃদ্ধি হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রুপার দাম বাড়ানো হয়েছিল।”
এসসি//



