শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অর্থনীতি৩৮ লাখ টাকার ঘুষ কাণ্ডে সাময়িক বরখাস্ত কর কমিশনার মিতু

৩৮ লাখ টাকার ঘুষ কাণ্ডে সাময়িক বরখাস্ত কর কমিশনার মিতু

ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর নথি সরবরাহের বিপরীতে ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআরের সচিব মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।’

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা কর অঞ্চল-৫-এ কর্মরত সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধি (আয়কর আইনজীবী)-এর কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ নেন। এর বিনিময়ে তিনি গুরুত্বপূর্ণ কর নথি সরবরাহ করেন।’

সরবরাহ করা নথির মধ্যে পূর্ববর্তী কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনাল আদেশসহ বিভিন্ন গোপন নথি ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক জান্নাতুল ফেরদৌস মিতু খোরপোষ ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এছাড়া প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য