শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অর্থনীতিবাংলাদেশ ব্যাংকে নতুন ড্রেস কোড: শর্ট স্লিভ, জিনস ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংকে নতুন ড্রেস কোড: শর্ট স্লিভ, জিনস ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন একটি ড্রেস কোড নির্ধারণ করেছে। ২১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, পেশাদার ও শালীন পোশাক পরিধান বাধ্যতামূলক। নারী ও পুরুষ কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন পোশাকবিধি নির্ধারণ করা হয়েছে।

নারী কর্মীদের জন্য নির্ধারিত পোশাক হলো শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না, যা হতে হবে সাদামাটা ও পেশাদার রঙের। ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ পরিধান করতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ছোট হাতার জামা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস।”

পুরুষদের ক্ষেত্রে পরিধানযোগ্য পোশাক হিসেবে নির্ধারণ করা হয়েছে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট। ফরমাল জুতা পরতে হবে এবং জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিধান নিষিদ্ধ করা হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এক প্রতিষ্ঠানে সবাই যেন এক ধরনের পোশাক পরে, সেটিই মূল উদ্দেশ্য। এতে পেশাগত পরিবেশ আরও উন্নত হবে।”

এই ড্রেস কোড যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকির জন্য অফিস বা ইউনিটভিত্তিক একজন কর্মকর্তাকে মনোনয়ন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য