দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকায়।
বুধবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বাজুস চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করেছেন।
নতুন এই মূল্য বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কার্যকর হবে।”
নতুন স্বর্ণের মূল্য তালিকা:
- ২২ ক্যারেট: ১,৭৩,১৭৫ টাকা
- ২১ ক্যারেট: ১,৬৫,৩০২ টাকা
- ১৮ ক্যারেট: ১,৪১,৬৮৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১,১৭,২২৩ টাকা
স্বর্ণের দাম বাড়ার কারণ:
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।”
তবে নতুন দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।”
রুপার দাম অপরিবর্তিত:
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম একই আছে।
বর্তমান বাজারে রুপার দাম নিম্নরূপ:
- ২২ ক্যারেট রুপা: ২,৮১১ টাকা
- ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা
ব্যবসায়ীরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম বাড়ছে বারবার। ফলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।”
এসসি//



