⏲রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে মোঃসায়েম হোসাইন(২৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।’
শনিবার (১২ এপ্রিল) দুপুর বারটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।’
কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আজিজুর রহমান জানান, ‘আমরা খবর পেয়ে সকালের দিকে রায়ের বাগের একটি বাসায় ফ্যানে সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিয়তের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কুশানিয়া গ্রামে।সে ওই এলাকার মোঃ আলী আকবর মিয়ার ছেলে ছিল।বর্তমানে কদমতলী রায়েরবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো।তিনি এক মেয়ের জনক ছিলেন।’
এসসি//



