শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধহানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির চাপায় এক অজ্ঞাত(৪৫) নারী নিহত হয়েছে।

শুক্রবার(১১ এপ্রিল) সকালের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম।তিনি জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় দ্রুতগামী অজ্ঞাত কোন গাড়ি চাপায় হানিফ ফ্লাইওভারে ওই নারী নিহত হয়। পরে আমরা সকালে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। গাড়িচাপায় তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়েছে। আমরা চেষ্টা করছি কোন ভাবে প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় বের করার। কোন গাড়িতে এসে নিহত হয়েছে সেটিও সিসি ক্যামেরা সহযোগিতায় বের করার চেষ্টা চলছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য