➡রাজধানীর রমনা থানার শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন(২৩) নামে এক ফ্লেক্সিলোড কর্মচারী। এ সময় তার কাছে থাকা এক লাখ বিশ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্ররা।’
বৃহস্পতিবার(১০ এপ্রিল) ‘দিবাগত রাত সোয়া একটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।’
তাকে হাসপাতালে নিয়ে আসা রুমমেট সৈকত জানান, ‘সে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা খবর পেয়ে থাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ভর্তি চিকিৎসক। সে জানায় তার কাছে ফ্লেক্সিলোডের দোকানের ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্ররা। তবে তার এখনো সম্পূর্ণ জ্ঞান আসেনি।’
সে আরও জানায়,আমরা সেগুনবাগিচা এলাকায় একটি বাসায় থাকি। তার সম্পূর্ণ জ্ঞান ফিরে আসলে কি ঘটনা ঘটেছিল সে বিষয়টি জানা যাবে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, অসুস্থ অবস্থায় এক যুবককে রাতে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’



