শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকদমতলীতে নির্মাণাধীন ভবনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কদমতলীতে নির্মাণাধীন ভবনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর কদমতলীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোঃ জাকিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হয়েছে।’

বৃহস্পতিবার(১০ এপ্রিল) সকাল ১১ টার সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান সে আর বেচে নেই।’

মৃত জাকিরুল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার শাগাটা থানার বোনার পাড়া তেলিয়াম গ্রামে। বর্তমানে সে কদমতলীর জুরাইন কলেজ রোড এক নম্বর মিরু সড়কে থাকতো। সে ওই এলাকার শামসুল হকের ছেলে ছিল।’

তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক রিপা জানান, কদমতলীর জুরাইন কলেজ রোডে আমাদের একটি নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। রাতে যে কোন সময় পেশাদার চোর বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে অচেতন হয়ে পড়ে থাকে। পরে আমরা তাকে সকালে দেখতে পাই। পরে থানা পুলিশকে খবর দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আগেই মারা গেছে।’

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, কদমতলীতে কেউ আচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা ঐ নারী জানান নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ওই ব্যক্তি মৃত্যু হয়। ঘটনাটি কদমতলী থানা পুলিশ অবগত আছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য