শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধপাবনা ছাত্রলীগের নেতা সন্দেহে তিনজনকে মিরপুরে গণপিটুনি

পাবনা ছাত্রলীগের নেতা সন্দেহে তিনজনকে মিরপুরে গণপিটুনি

রাজধানীর মিরপুরে শাহআলী থানাধীন এলাকায় ছাত্রলীগের নেতা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন তিন যুবক।তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার(৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০ থেকে ১১ টার মধ্যে শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি তিনজনই ছাত্রলীগের নেতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের নাম এখনো নিশ্চিত নই। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে বলে তথ্য এসেছে। আমরা তাদের সঠিক নাম পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করছি।’

কে বা কারা কেন মারধর করলো জানতে চাইলে ওসি বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত।চিনতে পেরে কয়েকজন মারধর শুরু করে।পরে আরও অনেকে অংশ নেয়।খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য